২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যাকারীদের দণ্ড কার্যকরের দাবিতে জবিতে মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবিতে বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ক্যাম্পাসের "৭১ এর গণহত্যা" ভাস্কর্যের সামনে এ মানববন্ধন হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 08:03 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবিতে বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ক্যাম্পাসের "৭১ এর গণহত্যা" ভাস্কর্যের সামনে এ মানববন্ধন হয়। 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' সংগঠন এর ডাকে এ কর্মসূচিতে ২০০ ছাত্র-শিক্ষক অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. শওকত জাহাঙ্গীর, প্রক্টর ড. কাজী আসাদও এ কর্মসূচিতে অংশ নেন। ৩৩ বছর আগে সংঘটিত বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার এখনও চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২০ জনকে আসামি করে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ নভেম্বর বিচারিক আদালত ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। দণ্ডিতদের ডেথ রেফারেন্সের শুনানি শেষে এ বছরই দণ্ড কার্যকর হবে বলে মঙ্গলবার আশা প্রকাশ করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১০ ঘ.