ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ পেয়েছেন ড. একে আব্দুল মোমেন।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার জানানো হয়, যুক্তরাষ্ট্রের ফ্রেমিংহাম স্টেট কলেজের অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান আব্দুল মোমেনকে ওই পদে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ তার কর্মস্থলে যোগ দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে।
স
bdnews24