জামালপুর, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যান্ত্রিক ত্র"টির কারণে যমুনা ইউরিয়া সার কারখানায় রোববার রাতে উৎপাদন বন্ধ হয়ে গেছে।
প্রয়োজনীয় মেরামতকাজ শেষে আবারো উৎপাদন শুরু করতে কমপক্ষে দুই থেকে তিন দিন সময় লাগবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কারখানার মহাব্যবস্থাপক (জিএম-অপারেশন) জহিরুল হাসান।
তিনি বলেন, "রোববার রাতে কারখানার উৎপাদন বিভাগের রি-বয়লার টিউবে লিকেজ দেখা দেওয়ার পর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২৩১৮ ঘ.
bdnews24