২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বগুড়া শহরের নামাজগড় এলাকায় সোমবার ভোরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। নিহত যুবক হলেন- সুখানপুকুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে এমরান (২৪)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 04:29 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

বগুড়া, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া শহরের নামাজগড় এলাকায় সোমবার ভোরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। নিহত যুবক হলেন- সুখানপুকুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে এমরান (২৪)। বগুড়ার সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আশরাফী জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের নামাজগড় এলাকায় ছিনতাইকারী সন্দেহে সুখানপুকুরের এমরানকে জনতা এলোপাতাড়ি পেটায়। পৌর সভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ফরিদের সহায়তায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৭ ঘ.