২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি প্রত্যাহার

সোনামসজিদ স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। সোমবার বন্দরে স্বাভাবিক কাজ কর্ম হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

চাঁপাইনবাবগঞ্জ, আগষ্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোনামসজিদ স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। সোমবার বন্দরে স্বাভাবিক কাজ কর্ম হয়েছে। সোনামসজিদ স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন সাংবাদিকদের জানান, রোববার রাতে বন্দর শ্রমিক সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে রাতেই কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়। তারা আজ (সোমবার) কাজ করেছেন বলেও তিনি জানান। বন্দরে শ্রমিকরা চাঁদাবাজি করছেন- এমন অভিযোগ এনে এর প্রতিবাদে শনিবার সকাল ৯টা থেকে সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন তিনদিনের কর্মবিরতি কর্মসূচি শুরু করে। সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত তারা কাজ না করায় গত দুদিন বন্দরে পণ্যবাহী ট্রাক ভিড়লেও কোনও পণ্য ছাড় হয়নি। অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম স্বাধীন জানিয়েছিলেন, গত ৪ আগস্ট জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও বন্দরে চাঁদাবাজি বন্ধ হয়নি। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছে শ্রমিক সমন্বয় কমিটি। কমিটির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সোনামসজিদ স্থল বন্দরের সিএন্ডএফ সদস্যরা রাতের আধারে বিল অব এন্ট্রি জালিয়াতি করলে শ্রমিকরা প্রতিবাদ করে। আমদানি করা ওভারলোড পণ্য খালাসে আপত্তি জানায়। এ ঘটনায় সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির ভিত্তিহীন অভিযোগে এনে কর্মবিরতি শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৭ ঘ.