গাজীপুর, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছ এলাকায় থেকে সোমবার ভোরে একটি রিভলবারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- জসিম (২০), জুয়েল (২০) ও শফিক (২২)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার লোহাগাছ এলাকায় সোমবার ভোর ৫টার দিকে তিন যুবককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে এবং জসিমের কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করে।
ওসি জানান, তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের পাঠানো হয়েছে কারাগারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২১৪৭ ঘ.
bdnews24