২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বেদের মেয়ে ধর্ষণের পর হত্যা

মাদারীপুরের কালকিনি উপজেলায় নৌকায় বসবাসরত বেদে সম্প্রদায়ের এক কিশোরি মেয়েকে দুর্বৃত্তরা অপহরণের পর ধর্ষণ ও হত্যা করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সূর্যমুখী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 06:06 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

মাদারীপুর, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় নৌকায় বসবাসরত বেদে সম্প্রদায়ের এক কিশোরি মেয়েকে দুর্বৃত্তরা অপহরণের পর ধর্ষণ ও হত্যা করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সূর্যমুখী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মেয়েটির বাবা মফেজ সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে ৬/৭ জন দুর্বৃত্ত তার মেয়েকে (১৪) নৌকা থেকে জোর করে তুলে খালের পাড়ে নিয়ে ধর্ষণ করে এবং শ্বাসরোধে হত্যা করে। শুক্রবার সকালে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। কালকিনি থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৮ ঘ.