ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় ভাবগাম্ভীর্যে বৃহস্পতিবার রাতে পালিত হলো শবেবরাত। ইসলামী বর্ষপঞ্জির চারটি সবচেয়ে মর্যাদাপূর্ণ রাতের অন্যতম এ রাতে সৃষ্টিকর্তা আল্লাহ সবার পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারণ করেন বলে মুসলমানরা বিশ্বাস করেন। আর তাই ইবাদত-বন্দেগীতে রাতটি পার করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
শবে বরাতকে আরবীতে বলা হয় 'লাইলাতুল বরাত' বা মুক্তির রাত। ইবাদতের মাধ্যমে পাপমুক্তি হয় বলে এই নাম। আর রাতের ফারসী প্রতিশব্দ 'শব'। আরবী দিনপঞ্জীর শাবান মাসের মাঝের রাতটি লাইলাতুল বরাত যা উপমহাদেশে বেশি পরিচিত শবে বরাত নামে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মসজিদগুলোতে ভিড় জমিয়ে আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় ইবাদত-বন্দেগিতে শামিল হন ধর্মপ্রাণরা। বাড়িতেও প্রার্থনায় মগ্ন হন অনেকে। ধার্মিক মুসলমানরা অতীতের ভুলত্র"টির জন্যে ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যতে পরিশুদ্ধ জীবন যাপনের সামর্থ্য কামনা করে মোনাজাত করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বড়ো মসজিদগুলোর সামনে দেখা গেছে রাতভর মুসল্লিদের যাতায়াত।
এদেশের সামাজিক প্রথা অনুযায়ী এদিন এ বাড়ি থেকে ও বাড়িতে পাঠানো হয় রুটি ও হালুয়াসহ নানা মিষ্টান্ন। দরিদ্র মানুষও তার ভাগ পান।
রাজধানীসহ সারাদেশের অনেক মসজিদে ওয়াজ মাহফিল ও জিকির আজকারের ব্যবস্থা করা হয়। বিভিন্ন ধর্মীয় সংগঠন আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "শবে বরাতের এই পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল
bdnews24