ঢাকা, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে শবে বরাত উপলক্ষে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।
সাবেক প্রধানমন্ত্রী সেখানে জাতীয়তাবাদী উলামা দলের আয়োজিত এক মিলাদ মাহফিলেও অংশ নেন।
এ সময়ে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, প্রেস সচিব মারুফ কামাল খান ও ছাত্রদলের নেতাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের সহ সভাপতি এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২২২ঘ.
bdnews24