লালমনিরহাট, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বৃহস্পতিবার ভোরে এক বাংলাদেশিকে গুলি হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
নিহতের নাম- মইনুল হক (২৫)। তিনি বুড়িমারীর এলাকার ইসলামপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
মঙ্গলবার ভোররাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি হন।
গত মাসে ঢাকায় সীমান্ত সম্মেলনে সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্র"তি দিয়েছিল বিএসএফ। এরপরও এ ধরনের ঘটনা কমেনি।
লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় বিডিআর'র পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
বিএসএফ শুক্রবার লাশ ফেরত দিতে সম্মত হয়েছে বলে তিনি জানান।
লে. কর্নেল আবু সালেহ জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মইনুল এবং আরও কয়েকজন গরু ব্যবসায়ী বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর পিলারের কাছে গরু আনতে গেলে বিএসএফ জওয়ানরা আট রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে মইনুল মারা যান। অন্যরা পালিয়ে আসে।
তিনি জানান, বিএসএফ জওয়ানরা মইনুলের লাশ টেনে হেঁচড়ে তাদের ক্যাম্পে নিয়ে গেছে। এ ঘটনায় সীমান্তে বিডিআর সতর্ক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৬ ঘ.
bdnews24