২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সেতু ভেঙে সার বোঝাই ট্রাক নদীতে

কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের রশিদাবাদ এলাকায় বৃহস্পতিবার দুপুরে সেতু ভেঙে নরসুন্দা নদীতে পড়ে গেছে একটি মালবোঝাই ট্রাক। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 12:10 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

কিশোরগঞ্জ, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের রশিদাবাদ এলাকায় বৃহস্পতিবার দুপুরে সেতু ভেঙে নরসুন্দা নদীতে পড়ে গেছে একটি মালবোঝাই ট্রাক। তবে এতে কেউ হতাহত হয়নি। কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে কিশোর শহর থেকে তিন কিলোমিটার পশ্চিমে সদর উপজেলার রশিদাবাদ এলাকায় সার বোঝাই ট্রাকটি নরসুন্দা নদী পার হওয়ার সময় সেতুটি ভেঙে যায়। প্রায় ২৫ টন সার নিয়ে ট্রাকটি ঢাকা থেকে কিশোরগঞ্জ আসছিল বলে তিনি জানান। ওসি জানান, দুর্ঘটনায় কিছু সার নষ্ট হয়েছে। তবে নদীতে পানি কম থাকায় বেশির ভাগই রক্ষা পেয়েছে। এখন পর্যন্ত সার ও ট্রাক উদ্ধার করা হয়নি। এ দুর্ঘটনার কারণে সিলেট থেকে উত্তরাঞ্চলগামী যানবাহনসহ অন্যান্য রুটের যানবাহন কিশোরগঞ্জ শহর হয়ে যাতায়াত করছে। এ কারণে শহরে যানজটের সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৬ ঘ.