ঢাকা, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার রাতে পবিত্র শবেবরাত। ইসলামী বর্ষপঞ্জির পাঁচটি মর্যাদাপূর্ণ রাতের অন্যতম এ রাতে সৃষ্টিকর্তা আল্লাহ সবার ভাগ্য নির্ধারণ করেন বলে মুসলমানরা বিশ্বাস করেন।
পবিত্র শবেবরাত বা 'সৌভাগ্যের রজনীর' সন্ধ্যা নামতেই মসজিদগুলোতে ভিড় জমিয়ে আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় ইবাদত-বন্দেগিতে শামিল হবেন ধর্মপ্রাণরা। বাড়িতেও প্রার্থনায় মগ্ন হবেন অনেকে। ধার্মিক মুসলমানরা অতীতের ভুলত্র"টির জন্যে ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যতে পরিশুদ্ধ জীবন যাপনের সামর্থ্য কামনা করে মোনাজাত করবেন।
এদেশের সামাজিক প্রথা অনুযায়ী এদিন এ বাড়ি থেকে ও বাড়িতে পাঠানো হবে রুটি ও হালুয়াসহ নানা মিষ্টান্ন। দরিদ্র মানুষও তার ভাগ পাবেন।
রাজধানীসহ সারাদেশের অনেক মসজিদে ওয়াজ মাহফিল ও জিকির আজকারের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় সংগঠন আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "শবে বরাতের এই পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের জন্য প্রার্থনা করব।"
শেখ হাসিনা তার বাণীতে সব ধরনের ধর্মীয় গোঁড়ামি ও সংকীর্ণতা পরিহার করে 'শান্তির ধর্ম' ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সব স্তরে প্রয়োগ করার আহ্বান জানান।
বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া এ রাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার আহ্বান জানান।
মহানগর পুলিশের সতর্কতা
এদিকে শবে বরাতের 'পবিত্রতা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায়' ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য ক্ষতিকর দ্রব্য বহন এবং আতশবাজি, পটকাবাজি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শবে বরাতের রাতে আনন্দ করার জন্য বিশেষ করে পুরনো ঢাকায় ঐতিহ্য অনুযায়ী শিশু-কিশোররা বাজি পুড়িয়ে থাকে। এ থেকে কখনো অগ্নিকাণ্ড বা এধরণের দুর্ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে প্রতিবছর এ ধরণের নিষেধাজ্ঞা জারি করা হয়। সশব্দ পটকা ইবাদতে বিঘ
bdnews24