২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাস চাপায় শিক্ষক নিহত

রাজধানীর মালিবাগে বাসচাপা পড়ে বুধবার একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগে বাসচাপা পড়ে বুধবার একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত মনোরঞ্জন গণপতির (৫৮) লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসার জন্য পটুয়াখালী থেকে ঢাকার রামপুরায় মেয়ের বাড়িতে এসেছিলেন তিনি। রমনা থানার উপ-পরিদর্শক সাহেব আলী জানান, বুধবার বিকেল ৫টার দিকে আবাবিল পরিবহনের একটি বাস মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে মনোরঞ্জনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে ও চালককে গণপিটুনি দেয়। গণুপিটুনিতে আহত চালক আনোয়ার হোসেনকে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। পুলিশের হিসাব অনুযায়ী ঢাকা মহানগরীতে গত এক বছরে গড়ে প্রতিদিন একজন মানুষ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। গত ২০০৮ এর জুলাই মাস থেকে ২০০৯ এর জুন মাস পর্যন্ত সময়ে ঢাকায় সড়ক দূর্ঘটনায় ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২১৭ঘ.