২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে কিশোরগঞ্জ ও নোয়াখালীতে হামলা, ভাঙচুর

বিদ্যুতের দাবিতে মঙ্গলবার কিশোরগঞ্জ ও নোয়াখালীতে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গ্রাহকরা হামলা ও ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 06:12 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে মঙ্গলবার কিশোরগঞ্জ ও নোয়াখালীতে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গ্রাহকরা হামলা ও ভাঙচুর করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরের কলেজ রোডে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে রাতে গ্রাহকরা হামলা ও ভাঙচুর করেছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, রাত ১০টার দিকে দুই থেকে তিন শ' লোক প্রথমে বিক্ষোভ মিছিল করে। এরপর তারা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালায়। তাদের ছোঁড়া ইটপাটকেলে অফিসের জানালার কাচ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনেকদিন ধরে পাকুন্দিয়া উপজেলায় দিনরাত মিলিয়ে ১৭/১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান। নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় শিক্ষার্থীরা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘোরাও এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পল্লী বিদ্যুতের সেনবাগ আঞ্চলিক কার্যালয়ের উপ-মাহব্যবস্থাপক মো. মোশারফ হোসেন জানান, দুপুর ১২টার দিকে সেনবাগ সরকারি কলেজের কয়েক শ' শিক্ষার্থী উপজেলা সদরের ডাকবাংলো এলাকায় পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও এবং বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় তারা কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলে লোডশেডিং কমিয়ে আনার আশ্বাস দিলে দুপুর দেড়টায় শিক্ষার্থীরা ফিরে যায়। চাহিদার এক-তৃতীয়াংশ বিদ্যুৎও জাতীয় গ্রিড থেকে পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে লোডশেডিং করতে হয় বলে ওই কর্মকর্তা জানান । লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার মারাত্মক বিঘ