২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত

পুকুর দখলকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামে মঙ্গলবার সকালে দু'দলের সংঘর্ষে অন্তত একশ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুকুর দখলকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামে মঙ্গলবার সকালে দু'দলের সংঘর্ষে অন্তত একশ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জানু মিয়া (২৮), মাসুদ মিয়া (২৭), পলাশ ঠাকুর (২৬), জহিরুল (১০), ইব্রাহীম ঠাকুর (২৮), রেহেনা বেগম (৩২), জীবন ঠাকুর (৪৫), মোখলেছ ঠাকুর (৪২), সোহেল (১৮), মোস্তাক (৩২), হারুন (৩২) ও মনিরকে (২৪) সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ও বশির (৩২) এবং আরজিনা (২৬) নামের আরেকজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা জানান, গ্রামের একটি পুকুরের দখল নিয়ে সকালে আব্দুর রাশেদ ও মতিউর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দু'দলের সমর্থকরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। খবর পেয়ে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৪৮ ঘ.