ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সঙ্কটের কারণে ২০১৪ সাল নাগাদ বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা বাস্তবায়নে কয়লা ও ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দিকে ঝুঁকছে সরকার।
এদিকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকার বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী মঙ্গলবার সাংবাদিকদের একথা জানিয়েছেন।
উপদেষ্টা আরো জানান, মঙ্গলবার বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে এক বৈঠকে মহাপরিকল্পনা বাস্তবায়নে বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিকল্প জ্বালানি নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামকে এর প্রধান করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিদ্যুৎ খাতের উন্নয়নে মহাপরিকল্পনা উপস্থাপনের পর স
bdnews24