রংপুর, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের কাউনিয়া উপজেলার গদাইচর এলাকায় তিস্তা নদী থেকে রোববার এক অজ্ঞাত পরিচয় মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক মাহমুদ আলী জানান, তিস্তা নদীতে ভেসে আসা ওই মেয়ের লাশ তিস্তার গদাইচরে আটকে যায়। এলাকার লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মেয়েটির আনুমানিক বয়স ১৪ থেকে ১৫ বছর হবে বলে পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, মেয়েটির পরনে ছিল স্যালোয়ার ও কামিজ। তাকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যপারে কাউনিয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24