সাতক্ষীরা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে করা মামলায় সাতক্ষীরায় গ্রেপ্তার ছয়জনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদের মধ্যে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে নেওয়ার অনুমতি চেয়েছে পুলিশ। মামলায় অপর দু'জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এসএম নাসিম রেজার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এ আবেদন করেন দেবহাটা থানার উপ-পরিদর্শক লিয়াকত আলী।
সোমবার রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে গত ১৫ জুলাই দেবহাটা উপজেলার গোবরাখালি গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সাতক্ষীরা অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এসএম নাসিম রেজার আদালতে আদালতে আট জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
বিচারক মামলাটি আমলে নিয়ে দেবহাটা থানাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মামলার আট আসামির মধ্যে ছয়জনকে পুলিশ শনিবার সকালে আটক করে। অপর দু'জন পলাতক রয়েছেন।
আটক ছয়জন হলেন- উপজেলার চরবালিথা গ্রামের আক্কাস আলী (৭০), হাকিম মোড়ল (৬৪), গাউস আলী (৬২), নজরুল ইসলাম (৫৮), সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল আজিজ চৌকিদার (৬৮) এবং শিমুলবাড়িয়া গ্রামের সুরোত আলী গাজী (৬৮)।
পলাতক দু'জন হলেন- গোবরাখালী গ্রামের আব্দুল জব্বার সরদার (৭০) ও শিমুলবাড়িয়া গ্রামের আব্দুল করিম সরদার (৭০)।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল হক জানান, সনদ অনুযায়ী ১৯৭১ সালে গাউস আলীর বয়স ছিল ৩ বছর এবং নজরুল ইসলামের বয়স ছিল ১২ বছল। অথচ মামলায় তাদের বয়স দেওয়া হয় যথাক্রমে ৬২ ও ৫৮ বছর।
এ কারণে তাদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়নি বলে জানান তিনি।
সোমবার রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
মামলার বিবরণে বলা হয়, ১৯৭১ সালের ১০মে বিকেল ৫টার দিকে আসামিরা বাদির বাবা বাবর আলী সরদারকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম ও ফজর আলীকেও ধরে নিয়ে যায়। ওই তিনজনকে তারা এল
bdnews24