২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কোল্ড স্টোরের কর্মচারীকে পিটিয়ে হত্যা, আটক ৬

খুলনা নগরীর রূপসা স্ট্যান্ড রোড এলাকার একটি কোল্ড স্টোরের এক কর্মচারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৈদ্যুতিক বাতি চুরির অভিযোগে শনিবার রাতে ফাহিম আইস অ্যান্ড কোল্ড স্টোরের কর্মচারী নূর ইসলাম সরদারকে (২৬) অন্য কর্মচারীরা বেদম প্রহার ও নির্যাতন করে। খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্য হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

খুলনা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা নগরীর রূপসা স্ট্যান্ড রোড এলাকার একটি কোল্ড স্টোরের এক কর্মচারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৈদ্যুতিক বাতি চুরির অভিযোগে শনিবার রাতে ফাহিম আইস অ্যান্ড কোল্ড স্টোরের কর্মচারী নূর ইসলাম সরদারকে (২৬) অন্য কর্মচারীরা বেদম প্রহার ও নির্যাতন করে। খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্য হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ছয়জনকে আটক করেছে বলে জানিয়েছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গিয়াস। তিনি জানান, কর্মচারীরা নুর ইসলামের হাতের নখ প্লায়ার্স দিয়ে তুলে ফেলে এবং শাস্তি স্বরূপ বরফের মধ্যে দাঁড় করিয়ে রাখে। প্রতিষ্ঠানের মালিক মাখন চৌধুরীর নির্দেশে তারা এ কাজ করেছে বলে আটককৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন। আটক করা ছয় কর্মচারী হলেন- আবু সাইদ শেখ (২৬), আনিছুর রহমান (২৮), আবুল আলা (২৫), জাহিদুল ইসলাম (২৬), মাসুম বিল্লাহ (২৫), সুমন হাওলাদার (২২)। প্রতিষ্ঠানের মালিক মাখন চৌধুরী পলাতক রয়েছেন বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩০ ঘ.