ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শব-ই-বরাত উপলক্ষে আগামী বৃহস্পতিবার ছুটি থাকায় পরদিন শুক্রবার সংবাদপত্র প্রকাশ হবে না।
পত্রিকা মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ কথা জানানো হয়।
এতে বলা হয়, শব-ই-বরাত উপলক্ষে আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার সংবাদপত্রগুলোতে ছুটি থাকবে। এ জন্য ৭ আগস্ট পত্রিকা প্রকাশ হবে না।
নোয়াবের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬০০ ঘ.
bdnews24