ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ ট্রাস্ট (এতিম খানা) দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
এ মামলায় তাকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে সরকারের আপিল করার (লিভ টু আপিল) আবেদন খারিজ করে দিয়েছে আদালত ।
রোববার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।
গত বছরের ২৬ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এ মামলায় অন্তর্বর্তী জামিন দেয় হাইকোর্ট।
পাশাপাশি এ মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তার কারণ জানাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুল জারি করে হাইকোর্ট।
হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে সরকার স
bdnews24