২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানী বিমানবন্দরে ১৮৬টি পাসপোর্টসহ একজন আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮৬ টি পাসপোর্টসহ লন্ডনগামী ফ্লাইটের একজনকে আটক করা হয়েছে। আটক মতিউর রহমানের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ গ্রামে। তার কাছ থেকে উদ্ধার করা পাসপোর্টের মধ্যে আছে ১৮৪টি বাংলাদেশি এবং দুটি ব্রিটিশ পাসপোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2009, 03:44 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮৬ টি পাসপোর্টসহ লন্ডনগামী ফ্লাইটের একজনকে আটক করা হয়েছে। আটক মতিউর রহমানের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ গ্রামে। তার কাছ থেকে উদ্ধার করা পাসপোর্টের মধ্যে আছে ১৮৪টি বাংলাদেশি এবং দুটি ব্রিটিশ পাসপোর্ট। ওসমানী বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তা আনোয়ারুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্রিটিশ পাসপোর্টধারী মতিউর রহমান সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট থেকে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। বিমানে উঠার আগে স্ক্যানিং মেশিনে পরীক্ষার সময় তার ব্যাগে পাসপোর্টেগুলোর উপস্থিতি ধরা পরে। পরে শুল্ক কর্মকর্তারা তাকে অভিবাসন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। আনোয়ারুল আজম জানান, মতিউর রহমানের বিরুদ্ধে অভিবাসন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১৪৬ ঘ.