ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভার কলেবর দ্বিতীয় দফা বাড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রী নতুন করে যুক্ত হওয়ার পাশাপাশি স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি, নৌ পরিবহণ এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ে রদবদল করা হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৪৩ এ দাঁড়িয়েছে।
নতুন সদস্যদের দপ্তর বণ্টনের পাশাপাশি পুরনো কয়েকজনের দপ্তর পুনর্বণ্টন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে শামসুল হক টুকুকে। তার আগের কর্মস্থল বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শুক্রবার শপথ নেওয়া এনামুল হক।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন ছয় সদস্যকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন সদস্যদের দপ্তর বণ্টন এবং পুরনো কয়েকজনের দপ্তর পুনর্বিন্যাস সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ঘোষিত বাজেট বাস্তবায়নের জন্যই মন্ত্রিসভার আকার বাড়ানো হয়েছে। তবে স্বরাষ্ট্র ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী পরিবর্তনের দিকে ইঙ্গিত করে বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, এতে সরকারের ব্যর্থতার প্রতিফলন ঘটেছে।
গত ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার শপথ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জন শপথ নেন সেদিন। মাত্র ১৮ দিনের মাথায় ২৪ জানুয়ারি আরও ছয় জনকে যুক্ত করা হয় মন্ত্রিসভায়। সর্বশেষ যুক্ত হলেন আরও ছয়জন। সরকারের ছয় মাস পূর্ণ হওয়ায় বেশ কিছুদিন ধরেই মন্ত্রিসভায় রদবদলের কথা শোনা যাচ্ছিল।
মন্ত্রিসভার নতুন ছয় সদস্যের মধ্যে একমাত্র মন্ত্রী হচ্ছেন মাদারীপুরের সাংসদ ও শ্রমিক নেতা শাজাহান খান। তিনি নৌ পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আগের নৌ পরিবহণমন্ত্রী আফসারুল আমীনকে দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।
শাজাহান খান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বঙ্গভবনে সাংবাদিকদের বলেন, "জনগণের সেবা করার সবচেয়ে বড় পথ হচ্ছে মন্ত্রীর দায়িত্ব পালন। প্রধানমন্ত্রী আমাকে সে দায়িত্ব দিয়েছেন, এ জন্য তাকে ধন্যবাদ।"
নতুনদের মধ্য থেকে চাঁপাইনবাগঞ্জের সাংসদ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হককে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।
নতুন পাঁচ প্রতিমন্ত্রীর মধ্যে ময়মনসিংহের মজিবুর রহমান ফকির স্বাস্থ্য, প্রমোদ মানকিন সংস্কৃতি, মহিলা সাংসদ শিরীন শারমিন চৌধুরী মহিলা ও শিশু এবং পটুয়াখালীর মাহবুবুর রহমান পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
নতুনরা সবাই আওয়ামী লীগের সাংসদ।
আগের প্রতিমন্ত্রীদের মধ্যে শামসুল হক টুকুকে বিদ্যুৎ ও জ্বালানি থেকে সরিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। হাছান মাহমুদকে পররাষ্ট্র থেকে সরিয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী করা হয়েছে।
হাছান মাহমুদ আওয়ামী লীগেরও পরিবেশ বিষয়ক সম্পাদক। মাত্র একদিনে আগেই দলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
হাছানের দপ্তর পরিবর্তন হওয়ায় আগের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারকে পাঠানো হয়েছে ভূমি মন্ত্রণালয়ে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনও প্রতিমন্ত্রী দেওয়া হয়নি। সেখানে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন দীপু মনি।
শপথ নেওয়ার পর বিকেলে নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সব মিলিয়ে বর্তমান মন্ত্রিসভার সদস্য এখন ৪৩। এর মধ্যে ২৪ জন পূর্ণ মন্ত্রী এবং ১৮ জন প্রতিমন্ত্রী। তবে এর মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমেদ সোহেল জানিয়েছেন, তিনি পদত্যাগ করেছেন।
এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় কয়েকজন উপদেষ্টাও রয়েছেন।
মহাজোটের এ সরকারে জিএম কাদের ও দিলীপ বড়
bdnews24