ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভায় যোগ হয়েছেন আরও ছয় জন। এরা হলেন- শাহজাহান খান, এনামুল হক, মজিবুর রহমান ফকির, প্রমোদ মানকিন, শিরীন শারমিন চৌধুরী ও মাহবুবুর রহমান।
এর মধ্যে শাহজাহান খান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বাকিরা প্রতিমন্ত্রী।
সকাল সাড়ে ১১টার দিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শপথ অনুষ্ঠানে ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকাল ১১টা ৩৫ মিনিটে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার শপথ নেওয়ার পর এটা মন্ত্রিসভার দ্বিতীয় দফা পরিবর্ধন।
গত ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের ৩২ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। এরপর ২৪ জানুয়ারি মন্ত্রিসভায় প্রথম দফা স
bdnews24