ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে নীতিমালা মেনে চলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
তিনি বলেন, "বিডিআর বিদ্রোহের সময় পিলখানার ভেতরে আটকে পড়া ব্যক্তিরা বের হওয়ার পর তাদের প্রশ্ন করা হয়েছে 'ভেতরে ধর্ষণ করা হয়েছে কী না'। এ ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে সাংবাদিকতার নীতিমালা মেনে দায়িত্বশীল হতে হবে। কোন পরিস্থিতিতে কী ধরনের প্রশ্ন করতে হবে সে ব্যাপারে তাদের ধারণা থাকতে হবে।"
বুধবার রাজধানীর একটি হোটেলে 'আইসিআরসি-ডিআরইউ বেস্ট আর্টিকেল অ্যাওয়ার্ড-২০০৯' এর সমাপনী অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
সংবাদের সত্যতা নিশ্চিত করতে সাংবাদিকদের আরও বেশি খোঁজখবর নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, মন্ত্রিসভায় নতুন সদস্যরা শপথ নিচ্ছেন বলে স
bdnews24