ঝিনাইদহ, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলায় মঙ্গলবার রাতে এক গৃহবধুকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বড় কামারকুণ্ডু গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত রীনা খাতুনের (৩০) স্বামী ফরিদকে পুলিশ বুধবার সকালে গ্রেপ্তার করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি দিয়াশলাই হারানোকে কেন্দ্র করে রাতে ফরিদ তার স্ত্রীকে বেশ মারধর করেন। এ সময় রীনা অজ্ঞান হয়ে পড়লেও কোনো চিকিৎসকের কাছে নেওয়া হয়নি।
"বুধবার সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দেখে রীনা মারা গেছে। গ্রামবাসী ঘটনাটি জানানর পর ফরিদকে আটক করে পুলিশে সোপর্দ করে।"
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/২২৫৫ ঘ.
bdnews24