মাগুরা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে মাগুরায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া তার এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
দণ্ডিত ফিরোজ মাহমুদ (২৮) মাগুরার শালিখা উপজেলার শরশুনা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে।
মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন টাইবুনালের বিচারক মো. নাজির আহমেদ বুধবার এ রায় দেন।
মামলায় অভিযোগ বলা হয়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ফিরোজ মাহমুদ তার স্ত্রী মনিরা খাতুনের (২০) ওপর চাপ সৃষ্টি করে আসছিল। বাবার বাড়ি থেকে যৌতুক না এনে দেওয়ায় স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজন প্রায়ই মাহমুদার ওপর নির্যাতন করত। ২০০৬ সালের ৮ ফেব্র"য়ারি ফিরোজ মাহমুদ স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।
এ ঘটনায় মনিরার ভাই কাজী আজিজুর রহমান ৯ জনকে আসামি করে একই বছরের ১০ ফেব্র"য়ারি শালিখা থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।
ফিরোজ মাহমুদ পলাতক রয়েছে।
মনিরা খাতুন ফরিদপুরের কাশিয়ানী উপজেলার বড়ভাগ গ্রামের ওসমান গণির মেয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৫ ঘ.
bdnews24