২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ায় মিলনের বিরুদ্ধে মামলা

সময়মতো নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল না করায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ মঙ্গলবার রাতে চাঁদপুর মডেল থানায় এ মামলা দায়ের করেন। গত ৩১ জানুয়ারির মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল করার কথা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 05:46 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

চাঁদপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সময়মতো নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল না করায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ মঙ্গলবার রাতে চাঁদপুর মডেল থানায় এ মামলা দায়ের করেন। গত ৩১ জানুয়ারির মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল করার কথা ছিল। নবম জাতীয় সংসদ নির্বাচনে মিলন চাঁদপুর-১ আসন থেকে বিএনপি'র মনোনয়নে নির্বাচন করে পরাজিত হন। অপর আটজন হলেন- একই আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. আবদুল হক, চাঁদপুর-২ আসনের যুক্তফ্রন্ট প্রার্থী আবু বক্কর সিদ্দিক, একই আসনের এলডিপি প্রার্থী মো. বিল্লাল হোসেন, চাঁদপুর-৩ আসনের তরিকত ফেডারেশনের মো. মিজানুর রহমান, গণফ্রন্টের হাফিজ মাসুদ আক্তার খান ও সেলিম আকবর, খেলাফত আন্দোলনের মো. হোসাইন আখন্দ এবং চাঁদপুর-৪ আসনের ইসলামী ফ্রন্টের মতিউল ইসলাম মিয়াজী। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুল কাইয়ুম জানান, এ ব্যাপারে মঙ্গলবার রাতে থানায় মামলা নেওয়া হয়েছে। নবম সংসদ নির্বাচনে এ ৯ জনের সবাই পরাজিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩৩৮ ঘ.