২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের মধ্যেই অর্পিত সম্পত্তি আইন সংশোধন

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অর্পিত সম্পত্তি আইন সংশোধন করবে সরকার। ইতোমধ্যেই অর্পিত সম্পত্তির তালিকাও চূড়ান্ত করে ফেলেছেন জেলা প্রশাসকরা (ডিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অর্পিত সম্পত্তি আইন সংশোধন করবে সরকার। ইতোমধ্যেই অর্পিত সম্পত্তির তালিকাও চূড়ান্ত করে ফেলেছেন জেলা প্রশাসকরা (ডিসি)। ডিসিদের কাছে থেকে ওই তালিকা পেলেই মন্ত্রণালয় এটি চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে। বর্তমান সরকারের প্রথম আনুষ্ঠানিক জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিনের তৃতীয় অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা সাংবাদিকদের একথা জানান। মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রী মোস্তাফিজুর রহমান, ভূমি সচিব এহসান উল ফাত্তাহ এবং পরিবেশ ও বন সচিব ড. মিহির কান্তি মজুমদার এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ভূমি মন্ত্রী রেজাউল করিম হিরা বলেন," দীর্ঘ ৩৭ বছর ধরে ঝুলে থাকা অর্পিত সম্পত্তি সম্পর্কিত বিষয়টি দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। এজন্য জেলা প্রশাসকদের কাছ থেকে শিগগিরই চূড়ান্ত তালিকা পাওয়া যাবে। চূড়ান্ত তালিকা পাওয়ার পরই অনিষ্পন্ন বিষয়গুলো নিষ্পত্তি করা হবে। একইসঙ্গে ডিসেম্বরের মধ্যে আইনেরও সংশোধন করা হবে। ফলে আর কোন জটিলতা থাকবে না।" বাংলাদেশের স্বাধীনতার আগে পাকিস্তান আমলে সংখ্যালঘু হিন্দুদের পরিত্যক্ত সম্পত্তি বিতর্কিত এক আইনী উদ্যোগে 'শত্র" সম্পত্তি' হিসেবে অধিগ্রহণ করে সরকার। স্বাধীনতার পর ওই আইনের নাম করা হয় 'অর্পিত সম্পত্তি' আইন। নানাভাবে সম্পত্তি হারানো হিন্দু স