২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে রাজশাহীতে ২৭ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে রাজশাহীতে ২৭ 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে। রাজশাহীর বিচারিক হাকিম আসাফ-উদ-দৌলার আদালতে সোমবার মামলাটি করেন বাগমরা উপজেলার সূর্যপাড়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ছেলে বজলুর রহমান। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য বাগমারা থানাকে নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 05:47 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

রাজশাহী, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে রাজশাহীতে ২৭ 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে। রাজশাহীর বিচারিক হাকিম আসাফ-উদ-দৌলার আদালতে সোমবার মামলাটি করেন বাগমরা উপজেলার সূর্যপাড়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ছেলে বজলুর রহমান। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য বাগমারা থানাকে নির্দেশ দেন। মামলায় আসামিদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়। মামলার এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ১৯ এপ্রিল রাজাকাররা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বাড়ি থেকে ধরে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে নির্যাতন ও গুলি করে হত্যা করে। পরদিন তার লাশ পাওয়া যায়। মামলার আসামিরা হলেন- বাগমারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নওশাদ আলী, আব্দুল হামিদ, খাজাপাড়া গ্রামের কফিল উদ্দিন, নূর মোহাম্মদ-১, আব্দুল লতিফ, নূর মোহমাম্মদ-২, আনিছার রহমান, মোজাফ্ফর রহমান, ফয়েজ উদ্দিন, জোনাব আলী, মমতাজ উদ্দিন, ইয়াছিন আলী, শামসুল ইসলাম, কর্ণিপাড়া গ্রামের মখছেদ আলী, মফিজ উদ্দিন, সাদোপাড়া গ্রামের আব্দুস সামাদ, আবুল কাশেম, শ্রীপুর গ্রামের ইয়াছিন আলী, ইসাহাক আলী, গাঙ্গোপাড়া গ্রামের হোসেন আলী, রিয়াজ উদ্দিন, মেছের আলী, সূর্যপাড়া গ্রামের আবেদ আলী, দরগা মাড়িয়া গ্রামের ইদ্রিস আলী, সোগুনা গ্রামের আব্দুল মজিদ, বালিয়া গ্রামের শামসুর রহমান ও সৈয়দ আলী। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.