২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

বাগেরহাট সদর উপজেলার সাহেবার গ্রাম থেকে শনিবার রাতে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশে তৈরি শাটারগান, দুইটি তাজা গুলি ও দুইট গুলির খোসা উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 05:37 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

বাগেরহাট, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলার সাহেবার গ্রাম থেকে শনিবার রাতে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশে তৈরি শাটারগান, দুইটি তাজা গুলি ও দুইট গুলির খোসা উদ্ধার করা হয়। রোববার দুপুরে ওয়াজেদ আলী শেখ (৩৫) নামের ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওয়াজেদ সাহেবার গ্রামের রফিক উদ্দিন শেখের ছেলে। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক শাহীনুর রহমান বাদী হয়ে ওয়াজেদ আলীর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.