২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দিন-দুপুরে সাড়ে নয় লাখ টাকা ছিনতাই

সিলেট নগরীর নাইওরপুল এলাকায় রোববার দুপুরে এক ব্যক্তির সাড়ে নয় লাখ টাকা ছিনতাই হয়েছে। ব্যাংক থেকে টাকা তুলে বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

সিলেট, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীর নাইওরপুল এলাকায় রোববার দুপুরে এক ব্যক্তির সাড়ে নয় লাখ টাকা ছিনতাই হয়েছে। ব্যাংক থেকে টাকা তুলে বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোতয়ালি থানার উপ-পরিদর্শক সুরঞ্জিত জানান, নগরীর মেজরটিলা মোহাম্মদপুর এলাকার আব্দুল জলিল ইসলামী ব্যাংকের লালদিঘীর পাড় শাখা থেকে দুপুর পৌনে ১টায় সাড়ে নয় লাখ টাকা উত্তোলন করেন। এরপর সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফেরার পথে নাইওরপুল এলাকায় তিনটি মোটর সাইকেলে আসা ছয়জন সশস্ত্র ছিনতাইকারী পুরো টাকাটা নিয়ে যায়। আব্দুল জলিল জানান, এ অর্থ তার আত্মীয়রা বিদেশ থেকে পাঠিয়েছে। এ ব্যাপারে কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৩ ঘ.