চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল তৈরিতে আর্থিক ও কারিগরি সহায়তার বিষয়ে আলোচনার জন্য অর্থনেতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একটি দল চীন যাচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
তিনি বলেন, "অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাত সদস্যের একটি দল ২৮ জুলাই বেইজিং যাবে। চীন সরকারের কাছ থেকে আর্থিক ও কারিগরি সাহায্যের বিষয়ে আলোচনা করবে দলটি।"
রোববার দুপুরে চট্টগ্রামে কর্ণফুলী নদীর ওপর নির্মাণাধীন তৃতীয় কর্ণফুলী সেতুর চূড়ান্ত পর্যায়ের কাজের উদ্ধোধনী অনুষ্ঠান শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "কর্ণফুলী সেতুর নির্মাণ কাজ শেষ হলে নগরীর সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ আরও নির্বিঘ
bdnews24