২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের স্বার্থ রক্ষা করেই এশিয়ান হাইওয়ের রুট নির্ধারণ: যোগাযোগমন্ত্রী

দেশের স্বার্থ রক্ষা করেই এশিয়ান হাইওয়ের রুট নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেন, "এশিয়ান হাইওয়ের জন্য প্রাথমিকভাবে প্রস্তাবিত তিনটি রুটের বাইরে অন্য কোন রুট নির্ধারণ করার প্রয়োজন হলে সরকার দেশের স্বার্থ রক্ষা করেই তা করা হবে। তবে এশিয়ান হাইওয়ের জন্য এখনও কোন রুট চূড়ান্ত করা হয়নি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 10:58 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের স্বার্থ রক্ষা করেই এশিয়ান হাইওয়ের রুট নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেন, "এশিয়ান হাইওয়ের জন্য প্রাথমিকভাবে প্রস্তাবিত তিনটি রুটের বাইরে অন্য কোন রুট নির্ধারণ করার প্রয়োজন হলে সরকার দেশের স্বার্থ রক্ষা করেই তা করা হবে। তবে এশিয়ান হাইওয়ের জন্য এখনও কোন রুট চূড়ান্ত করা হয়নি।" রোববার দুপুরে চট্টগ্রামে কর্ণফুলী নদীর উপর নির্মাণাধীন তৃতীয় কর্ণফুলী সেতুর চূড়ান্ত পর্যায়ের কাজের উদ্ধোধনী অনুষ্ঠান শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। বর্তমান শাহ আমানত সেতুর পাশে নির্মাণাধীন নতুন সেতুর ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন তিনি। প্রকল্প পরিচালক মো. মহিউদ্দিন মন্ত্রীকে অবহিত করেন, ইতোমধ্যে এ সেতুর ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। সংযোগ সড়ক ও টোল প্লাজাসহ আনুষঙ্গিক কাজও দ্রুত এগিয়ে চলছে। নানা রাজনৈতিক বির্তকের পর ২০০৬ সালের ১৯ জুলাই কর্ণফুলী নদীর উপর বর্তমান শাহ আমানত সেতুর পাশে ৯৫০ মিটার দীর্ঘ এবং ২৪ দশমিক ৪০ মিটার প্রশস্ত চার লেইনের এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। অক্টোবর মাসের মধ্যে তৃতীয় কর্ণফুলী সেতু যোগাযোগের জন্য খুলে দেওয়া হবে জানান যোগাযোগমন্ত্রী। তিনি জানান, নগরীর সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ আরও নির্বিঘ