মাগুরা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখা উপজেলায় শনিবার রাতে বজ্রপাতে দুু'বোনের মৃত্যু হয়েছে।
এরা হল- উপজেলার দেওয়াডাঙ্গা গ্রামের আতিয়ার রহমান মোল্লার মেয়ে শাহনাজ পারভীন (১৮) ও সুমাইয়া পারভীন (৯)।
একটি জাতীয় দৈনিকের স্থানীয় সাংবাদিক সরদার ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে ঝড় ও বৃষ্টির সময় এ দুু'বোন রান্নাঘরে বসেছিল। এ সময় বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৬ ঘ.
bdnews24