২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বোমা-বিস্ফোরক দ্রব্যসহ তিনজন গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাচারীপাড়া থেকে শনিবার সকালে দুটি বোমা, একটি ধারালো অস্ত্র ও বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 11:15 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

কুষ্টিয়া, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাচারীপাড়া থেকে শনিবার সকালে দুটি বোমা, একটি ধারালো অস্ত্র ও বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে কাচারীপাড়া এলাকার মজুমদার ভিলা থেকে এদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- আনোয়ার, শরীফ ও রায়হান। তবে মূল হোতা রিমন ও চুমকি পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন। ওসি জানান, এরা ওই বাসায় ভাড়া থাকতেন। গ্রেপ্তার করা তিনজনের বিরুদ্ধে ভেড়ামারায় থানায় মামলা হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান। মজুমদার ভিলার মালিক সৈকত জানান, গত ৬ জুলাই দুপুরে চুমকি ও রিমন নামের দু'জন তার বাড়িতে এসে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের কর্মী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া চায়। তারা কুষ্টিয়া থেকে ভেড়ামারা কার্যালয়ে বদলি হয়েছে বলে জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২৫ ঘ.