ময়মনসিংহ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শুক্রবার সকালে আন্তজেলা গরুচোর সিন্ডিকেটের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হল- আব্দুস সোবহান (৩০), কামাল মিয়া (৩০), হেলাল উদ্দিন (২৮), ফিরোজ আলী (৩৫), আতিক (২৬), লিয়াকত (২৫), নজরুল (২২), হেকিম (৩০) ও জামাল (৩৮)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পুলিশের কয়েকটি দল উপজেলার বোররচর, পরানগঞ্জ, কুষ্টিয়া ও চরসিরতার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে গরুচোর সিন্ডিকেটের ৯ জনকে গ্রেপ্তার করে। এরা দীর্ঘদিন দরে সিন্ডিকেট করে জেলার বিভিন্ন স্থানে গরু চুরি করে আসছিল। এদের বিরুদ্ধে থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে।
এ ব্যাপারে আরও একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩২ ঘ.
bdnews24