২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীকে সৌদি আরব যেতে বাধা

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফিরিয়ে দেওয়ার কারণে জামায়াতে ইসলামির কার্যনিবাহী পরিষদের সদস্য দেলোয়ার হোসেন সাঈদী শুক্রবার সৌদি আরব যেতে পারেননি। বিকাল ৫টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফিরিয়ে দেওয়ার কারণে জামায়াতে ইসলামির কার্যনিবাহী পরিষদের সদস্য দেলোয়ার হোসেন সাঈদী শুক্রবার সৌদি আরব যেতে পারেননি। বিকাল ৫টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল। দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে রফিক বিন সাঈদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সৌদি আরব সরকারের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে একটি সেমিনারে যোগ দিতে তার বাবা জেদ্দা যাওয়ার জন্য জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে বহিগর্মন বিভাগের কর্মকর্তারা কোনো কারণ না দেখিয়ে আপাতত তাকে দেশের বাইরে যেতে দেওয়া যাবেনা বলে জানিয়ে দেন। এরপর তিনি বাসায় চলে আসেন। তিনি জানান, প্রতিবছর এই সেমিনার হয়ে থাকে। সেমিনারে যোগ দেওয়া ছাড়াও ওমরা করার ইচ্ছা ছিল তার বাবার। দেলোয়ার হোসেন সাঈদীকে সৌদি আরব যেতে বাধা দেওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে রফিক বিন সাঈদী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২১৩০ ঘ.