ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ছিল ১৯৭২ সালের সংবিধানের অন্যতম অঙ্গীকার।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শফিক আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক ১৯৭২ এর সংবিধানের মূল অঙ্গীকার ছিল- রাষ্ট্র চারটি মূলনীতির ভিত্তিতে পরিচালিত হবে। এ চারনীতির অন্যতম লক্ষ্য ছিল অসা
bdnews24