পীযূষ কান্তি আচার্য
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইন্টারন্যাশনাল চেক পোস্ট (আইসিপি) দিয়ে বাংলাদেশে আসা অনেক ভারতীয় নাগরিক নিয়মমত ডলার নিয়ে আসছেন না।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে আইন না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
অভিযোগ রয়েছে, ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের ভিসা অফিসের কর্মকর্তাদের সহায়তায় ওই ভারতীয়রা ডলারের ঘোষণা ছাড়াই ভিসা পাচ্ছেন।
ভিসা নেওয়ার সময় পাসপোর্টে মার্কিন ডলার বহনের ঘোষণা দেওয়ার নিয়ম থাকলেও ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে আসা নাগরিকরা সেটা না করেই ভিসা পেয়ে যাচ্ছেন। ডলারের বদলে তারা ওই দেশের মুদ্রা রুপি নিয়ে আসছেন।
আখাউড়া চেক পোস্টের অভিবাসন কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স
bdnews24