২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি

স্ত্রী হন্তারক হিসেবে অভিযুক্ত স্বামী মো. মাইনুদ্দিন ওরফে মইন স্ত্রী আকলিমা আক্তার আঁখিকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হন্তারক হিসেবে অভিযুক্ত স্বামী মো. মাইনুদ্দিন ওরফে মইন স্ত্রী আকলিমা আক্তার আঁখিকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার মইনকে যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক মো. মাসুদুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জানান মইন তার স্ত্রী আঁখিকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে ইচছুক। পরে তাকে মহানগর হাকিম মুন্সী আব্দুল মজিদের আদালতে হাজির করা হয়। ওই হাকিমের খাস কামরায় মইন স্ত্রী হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দি শেষে মইনকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আঁখিকে হত্যার অভিযোগে তার মা মাজেদা বেগম মইন ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। বাদি মামলায় উল্লেখ করেন মইন তার মেয়ে আঁখির কাছে যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করেছিলেন। ওই টাকা না দেওয়ায় তিনি তার দুই বোন, এক বোনের স্বামী ও মায়ের সহযোগিতায় গত ২২ জুলাই রাতে আঁখিকে গলা টিপে হত্যা করে পরের দিন সকালে আত্মসমর্পণ করেন। মইন দাবি করেছেন, আঁখির পরকীয়া প্রেমের জের ধরে দাম্পত্য কলহের এক পর্যায়ে তিনি তাকে গলাটিপে হত্যা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১৫৫ঘ.