সাতক্ষীরা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরায় গ্রেপ্তার জেএমবি'র বোমা হামলা মামলার আসামি মনতাজ এবং সন্দেহভাজন জঙ্গি মাওলানা ওবায়দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ওবায়দুল্লাহকে সাতক্ষীরার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানায়।
একই আদালতে মনতাজ উদ্দীন ওরফে সৈয়দ আলীকেও হাজির করে ১০ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করা হয়।
শুনানি শেষে হাকিম এ এইচ এম সামসুল আরেফিন দুটি আবেদনই মঞ্জুর করেন।
বৃহস্পতিবার ভোরে জঙ্গি সন্দেহে সাতক্ষীরা শহর থেকে মাওলানা ওবায়দুল্লাহকে (৪২) গ্রেপ্তার করে পুলিশ। তিনি জেলার শ্যামনগর উপজেলার হরিপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
অপরদিকে বুধবার গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে মনতাজকে। ২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন, বাংলাদেশ (জেএমবি) জঙ্গিদের বোমা হামলার ঘটনায় করা পাঁচটিসহ ছয়টি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি।
মাওলানা ওবায়দুল্লাহ গ্রেপ্তার: সাতক্ষীরা শহর থেকে বৃহস্পতিবার ভোরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারকৃত মাওলানা ওবায়দুল্লাহ পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।
স
bdnews24