সাভার, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের আশুলিয়া থানাধীন জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে মারাত্মক জখম রিপনকে (২০) স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনভয় গ্র"প নামের তৈরি পোশাক কারখানার ঝুট কেনা নিয়ে কবীর সরকার ও সাহাবুদ্দিন নামে দুই ব্যবসায়ীর লোকজনের মধ্যে বিরোধ চলছিল।
সাহাবুদ্দিনের লোকজন সন্ধ্যায় কারখানা থেকে ঝুট আনার সময় কবীর সরকারের দলবল হামলা চালায়।
এসআই মাসুদ জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২২ ঘ.
bdnews24