২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার দু'দিনের সফরে বাংলাদেশে আসছেন এডিবি প্রেসিডেন্ট

দু'দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশ আসছেন এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট হারুহিকো কুরোদা। মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশ আসছেন এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট হারুহিকো কুরোদা। মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সফরে এডিবি প্রেসিডেন্ট সরকারের শীর্ষস্থানীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া এডিবি'র অর্থায়নে বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং উপকৃতদের সঙ্গে মতবিনিময় করারও কথা রয়েছে তার। বৃহস্পতিবার দুপুরে এডিবি প্রেসিডেন্ট অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ সরকারের আর্থিক ও সামাজিক উন্নয়ন কর্মসূচিতে সমর্থন অব্যাহত রাখার কথা এডিবি প্রেসিডেন্ট পুনর্ব্যক্ত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/২১০২ঘ.