২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র মামলায় আটক সাহাবুদ্দিনের জামিন আবেদন

দশ ট্রাক অস্ত্র মামলায় আটক এনএসআইয়ের সাবেক প্রধান সৈয়দ রেজ্জাকুল হায়দারের পর এবার সাবেক পরিচালক সাহাবুদ্দিন আহমেদ হাইকোর্টে জামিনের আবেদন দায়ের করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 07:58 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলায় আটক এনএসআইয়ের সাবেক প্রধান সৈয়দ রেজ্জাকুল হায়দারের পর এবার সাবেক পরিচালক সাহাবুদ্দিন আহমেদ হাইকোর্টে জামিনের আবেদন দায়ের করেছেন। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চে তিনি জামিনের আবেদনটি দায়ের করেছেন। তবে দু'জনের কারও আবেদনেরই শুনানি হয়নি। সাহাবুদ্দিনের পক্ষে জামিনের আবেদনটি পরিচালনা করবেন সিনিয়র অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুইঞা। গত ১৯ জুলাই রেজ্জাকুল জামিনের আবেদন দায়ের করেন। তার পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আবেদনটি পরিচালনা করবেন। সরকার পক্ষে এসব আবেদনের বিরোধিতা করে বক্তব্য দেবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল। জাহিদ সারোয়ার কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দশ ট্রাক অস্ত্র মামলায় আটক সাহাবুদ্দিন হাইকোর্টে জামিনের আবেদন দায়ের করেছেন। আগামী বৃহস্পতিবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।" ২০০৪ সালের ৪ এপ্রিল চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২৩৫৫ঘ.