২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নচাপের জন্য বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। সোমবার রাত ১০টায় আবহাওয়ার বিশেষ বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়। বুলেটিনে আরও বলা হয়, নিম্নচাপটি সোমবার শেষরাত কিংবা মঙ্গলবার সকাল নাগাদ বাংলাদেশের পাশ দিয়ে ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 06:20 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। সোমবার রাত ১০টায় আবহাওয়ার বিশেষ বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়। বুলেটিনে আরও বলা হয়, নিম্নচাপটি সোমবার শেষরাত কিংবা মঙ্গলবার সকাল নাগাদ বাংলাদেশের পাশ দিয়ে ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারে মধ্যে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘন্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়োহাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। বুলেটিনে জানানো হয় নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, বাগেরহাট, বরগুনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজারের নিচু এলাকা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছাসে প্লাবিত হতে পারে। এ ছাড়া রাত ৯টা থেকে রাত ০২টা পর্যন্ত দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে স্থান ভেদে ৭-১৪ ফুট উচ্চতার জোয়ার থাকবে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এসকে/০০৩০ঘ.