সিলেট, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরী ও সদর উপজেলয় কয়েকটি প্রতিষ্ঠানে সোমবার বিকেলে বিএসটিআই ভেজাল বিরোধী অভিযান চালায়।
নোংরা পরিবেশে খাবার সামগ্রী উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ বিস্কুট, পাউরুটি ও কেক বিক্রয় করার অভিযোগে বিভিন্ন কারখানা ও দোকান মালিকের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা করা হয়।
অভিযান শেষে বিকেলে সিলেটের প্রধান বিচারিক হাকিম আদালতে বিএসটিআই ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে।
বিএসটিআই'র সিলেট আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক রেজাউল করিমের নেতৃত্বে লামাপাড়া, খাদিমনগর, পীরের বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
প্রতিষ্ঠানগুলো হল- লামাপাড়া এলাকার রাহাত ফুড প্রোডাক্টের কারখানা, পীরের বাজারের বরিশাল ফুট প্রোডাক্টস এবং খাদিমনগরের ফুলকলি ব্রেড এন্ড বিস্কুট কারখানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৭ ঘ.
bdnews24