২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে নকল ভিসিডিসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জ জেলা শহরের ডাকঘর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে রোববার সন্ধ্যায় বিপুল পরিমাণ নকল ভিডিও সিডি এবং কপিরাইটের সরমাঞ্জাদিসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

মৌলভীবাজার, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জ জেলা শহরের ডাকঘর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে রোববার সন্ধ্যায় বিপুল পরিমাণ নকল ভিডিও সিডি এবং কপিরাইটের সরমাঞ্জাদিসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার করা দুই ব্যবসায়ী হলেন- ঝুমুর দাশ (২৬) ও স্বপন দাশ (৩৫)। এরা দুইজন একই বাসায় ভাড়ায় থাকেন। সোমবার দুপুরে তাদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা করেছে। উদ্ধারকৃত মালের মধ্যে আছে- তিনটি কম্পিউটার, দুই হাজার নকল ভিডিও সিডি, দুই হাজার খালি সিডি, প্রায় ৪০ হাজার মোড়ক (লেবেল)। এসবের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন। র‌্যাব কর্মকর্তা সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সন্ধ্যায় অবৈধভাবে কপিরাইট করার সময় এ দুই ব্যবসায়ীকে তাদের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি চলচ্চিত্র, নাটক ও টেলিফিল্মের ভিডিও সিডি কপিরাইট করে বাজারজাত করে আসছিলেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৭ ঘ.