ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - রাজধানীর সূত্রাপুরে রোববার দুপুরে একটি ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে ফারজানা খানম উর্মি (১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
উর্মির বাবা রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার চার মেয়ের মধ্যে উর্মি সবার ছোট। সূত্রাপুর থানার ওয়ারীর বনগ্রাম রোডের ৩০২ নম্বর সঙ্গীতা এপার্টমেন্টে তার আরেক মেয়ে তৃপ্তির কাছে থেকে লেখা পড়া করতো সে।
তিনি জানান, রোববার দুপুর ১টার দিকে উর্মি ভবনের ছাদে কাপড় শুকাতে দিতে গেলে পা পিছলে নীচে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
উর্মি শ্রীনগর কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
সূত্রাপুর থানার উপপরিদর্শক হেমায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটি নিছক একটি দুর্ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/এলএইচ/এইচএ/২৩৫৬ ঘ.
bdnews24