২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয়ভাবে ওষুধের কাঁচামাল উৎপাদন করতে হবে: রাষ্ট্রপতি

স্থানীয়ভাবে ওষুধের কাঁচামাল উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। রোববার রাজধানীর একটি হোটেলে নতুন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান 'ভারগো ফার্মাসিউটিক্যাল লিমিটেড'-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ নিয়ে তাগিদ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয়ভাবে ওষুধের কাঁচামাল উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। রোববার রাজধানীর একটি হোটেলে নতুন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান 'ভারগো ফার্মাসিউটিক্যাল লিমিটেড'-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ নিয়ে তাগিদ দেন। রাষ্ট্রপতি বলেন,'' উৎপাদনের জন্য ঔষধ শিল্প কাঁচামাল আমদানির ওপর নির্ভরশীল। কাজে স্থানীয়ভাবে কাঁচামাল তৈরির প্রচেষ্টা চালানো জরুরি। অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (এপিআই) পার্ক নির্মাণ করতে হবে।'' তিনি একে বিকাশমান শিল্প হিসেবে অভিহিত করে উদ্যোক্তাদের এখাতে বিনিয়োগ বাড়ানোর আহবানও জানান। বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ ফার্মাসিস্ট ও কেমিস্ট গড়ে তোলার তাগিদ দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, ভারগো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান সৈয়দা মাহবুবা আকতার ও উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণগোপাল দত্ত। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এসএম/এসকে/২৩২৭ঘ.